কুমিল্লার বাজারে এক শ’ টাকার নিচে সবজি নেই

Megna Tv

৯ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬


#
ছবি : সংগৃহীত

কুমিল্লার বাজারে সবজির ঝুড়িতে যেন আগুন লেগেছে। এক সপ্তাহের ব্যবধানে হু হু করে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। নগরীর রাজগঞ্জ, চকবাজার, নিউমার্কেট, টমছম ব্রিজ ও বাদশা মিয়ার বাজারসহ সবখানেই একই চিত্র। ১০০ টাকার নিচে এখন কোনো সবজিই নেই, যা সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাহিরে। এদিকে শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলাসহ বাজারে শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলেও বিক্রি হচ্ছে চড়া দামে। 
বৃহস্পতিবার কুমিল্লার রাজগঞ্জ ও নিউ মার্কেট সবজির বাজারে ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা বেড়ে গাজরের কেজি ১৪০ টাকা, কাঁচামরিচ ২০০, বেগুন ১২০, টমেটো ১০০, করলা ৮০ থেকে ১০০ এবং লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও শীতের আগাম সবজি শিম ১০০, ফুলকপির কেজি ১২০, কাঁচা কলার ডজন ১২০ টাকা। 

দাম বাড়ার বিষয়ে কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণেই খুচরা বাজারে এমন ঊর্ধ্বগতি।
বিক্রেতা আব্দুল হাকিম বলেন, নিমসারের পাইকারি ব্যবসায়ীরা দাবি করছেন বাজারে সবজির সরবরাহ কম। একই সঙ্গে সড়ক, মহাসড়কে খানাখন্দ ও চাঁদাবাজিসহ নানা কারণে পরিবহন খরচ বেশি পড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। 
অন্যদিকে ক্রেতা রাশেদা খাতুনের ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে একশো টাকায় তিন রকম সবজি নিতাম, এখন একটা সবজিই কষ্টে হয়। বাজারে ঢুকলেই মনে হয় আগুনের ভেতর ঢুকেছি।
অন্যদিকে সবজির পাশাপাশি মুরগির দামও উর্ধ্বমুখী। সোলানী মুরগি কেজি ৩২০, ব্রয়লার ১৮০ আর লেয়ার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও দেখা গেছে একই চিত্র। তবে মাংসের বাজারে আপাতত স্থিতিশীলতা থাকলেও বক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ে প্রশাসন ঝিমিয়ে থাকলে মাংসের দামও আর বেশিদিন ধরে রাখা যাবে না।
এদিকে, নিয়ন্ত্রণহীন বাজার তদারকি এবং প্রশাসনের মনিটরিং কার্যক্রম এখন প্রায় ঝিমিয়ে পড়েছে। সেই সুযোগে বাজারে দামের লাগাম টানতে না পেরে বিক্রেতারা করছেন ইচ্ছেমতো দাম নির্ধারণের কারসাজি। ক্রেতারা অভিযোগ করছেন, প্রশাসনের নজরদারি না থাকায় কেউই এখন জবাবদিহির ভয় পাচ্ছে না।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় পরিবেশ রক্ষায় তরুণদের ময়লার ভাগাড়ে মানববন্ধন

#

ব্রাহ্মণপাড়ায় বাঁশের তৈরি মাছ ধরার চাঁই কেনার ধুম

#

গণভোট আগে না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ড. তাহের

#

স্রোতে ভেসে যাওয়ার ৩৩ ঘণ্টা পর তরুণের মরদেহ উদ্ধার

#

কুমিল্লায় দুই টিকটকার আটক

#

বিএনপি-আ.লীগ-যুবলীগ সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা

#

শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কায় চাষিরা

#

ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

#

সাঁকো দিয়ে সেতু পার, ভোগান্তিতে ১০ গ্রামের বাসিন্দা

#

একাত্তরে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন তাদের কাছ থেকে যুদ্ধের দীক্ষা নিতে হচ্ছে - মনিরুল হক চৌধুরী এমপি

সর্বশেষ

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

গ্রীন ও ক্লিন সিটি গড়তে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

#

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

#

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

#

জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল ৪ আগস্ট : উদবাতুল বারী আবু

#

একাত্তরে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন তাদের কাছ থেকে যুদ্ধের দীক্ষা নিতে হচ্ছে - মনিরুল হক চৌধুরী এমপি

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

Link copied