কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি-শাল জব্দ

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ৬৮ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি শাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)

বৃহস্পতিবার দিবাগত রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তসীমান্ত চোরাচালান অবৈধ মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

                                                                                                                                                                                  

অভিযান চলাকালে সীমান্তের প্রায় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় একটি মিনি পিকআপ পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় বিজিবি সদস্যরা। গাড়ি থেকে ভারতীয় উন্নতমানের বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি শাল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৩৮ হাজার টাকা।

বিজিবি জানায়, এই এলাকাটি ফেনসিডিল, গরু, স্বর্ণ, মাদক অন্যান্য চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত সীমান্তটির একটি সক্রিয় পয়েন্ট। চোরাচালান প্রতিরোধে ওই এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি: শিক্ষামন্ত্রী

#

কুমিল্লার চৌদ্দগ্রাম নারায়ণপুরে অবৈধভাবে ঈদগাহের সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে মানববন্ধন

#

আওয়ামী সরকারের গড়া সিন্ডিকেটই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ: জামায়াতের আমীর

#

ময়লার গাড়ি যেন ‘যমদূত’ ফের সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় গেল প্রাণ

#

রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

#

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

#

রাজধানীতে চাঁদার টাকা নিতে এসে চক্রের সদস্য গ্রেফতার, থানায় মামলা, জড়িতদের খুঁজছে পুলিশ

#

ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে জামায়াত জোট!

#

দিল্লিতে যন্তর মন্তরে আন্দোলনকারীদের বিক্ষোভ চলছে

#

অবৈধ ক্লিনিক বন্ধ না করলে ‘অ্যাকশনে’ যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়

Link copied