ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও
২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
সংগৃহীত ছবি
চলতি আগস্টে বঙ্গোপসাগরে একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড়ের পাশাপাশি এক থেকে দুটি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্প্রতি প্রকাশিত আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগস্টে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আগস্টে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৫ থেকে ৬
দিন বজ্রঝড় হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা
স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশের
কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি
মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহ বলতে ৩৬ থেকে ৩৭
দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস
এবং মাঝারি তাপপ্রবাহ বলতে ৩৮ থেকে ৩৯
দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রাকে বোঝানো হয়েছে।
চলতি আগস্টে বঙ্গোপসাগরে একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড়ের পাশাপাশি এক থেকে দুটি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্প্রতি প্রকাশিত আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগস্টে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এ
ছাড়া আগস্টে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৫ থেকে ৬