রাষ্ট্রপতি নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

Megna Tv

১৪ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সংগৃহীত ছবি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সুযোগ শেষ হচ্ছে আজ। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময় অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত বৈধ প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

তপশিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ ২০ আগস্ট।

এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে দুটি রাজনৈতিক জোটের প্রার্থী। বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে প্রার্থী করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের এ প্রক্রিয়া শুরু হয় ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর। গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই তফসিল অনুযায়ী আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

ফরিদপুরে বিএনপির মিছিলে হামলা-ভাঙচুর

#

দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম বাড়ায়নি: বিদ্যুৎ মন্ত্রী

#

আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন : প্রধানমন্ত্রী

#

রাষ্ট্রপতি নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

#

মুরাদনগরে গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

#

কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

#

রূপপুর প্রকল্পের শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের তথ্য প্রত্যাখ্যান রোসাটমের

#

শিক্ষকদের অপমানের বিষয়ে যা বললেন সমন্বয়ক আবু বাকের

Link copied