হাজী আমিন উর রশীদ ইয়াসিন মঙ্গল কামনায় বিএনপি’র মনোনয়ন দেয়ার জন্য রোজা ও গণইফতার

Megna Tv

৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সুস্বাস্থ্য এবং চেয়াপারসন এর উপদেষ্টা  কুমিল্লা-৬ (সদর) আসনের সম্ভাব্য পার্থী হাজী আমিন উর রশীদ ইয়াসিন মঙ্গল কামনায় বিএনপি’র মনোনয়ন দেয়ার জন্য রোজা ও গণইফতার এবং দোয়া পালনের আহ্বান জানিয়েছেন কুমিল্লার সমর্থক নেতৃবৃন্দ।


বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার টাউন হল মাঠে একযোগে এই রোজা পালনের ঘোষণা দেন।
তাঁরা বলেন, এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় হাজী আমিন উর রশীদ ইয়াসিনকে প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় জনগণ।

এসময় তাঁরা মহান আল্লাহর দরবারে দোয়া ও ইবাদতের মাধ্যমে ইয়াসিনের মনোনয়ন নিশ্চিত করার প্রার্থনা জানান।


স্থানীয় সমর্থক নেতৃবৃন্দের এই ধর্মীয় প্রার্থনার উদ্যোগে কুমিল্লা-৬ আসনে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied