রাজশাহীতে জামিনে মুক্তি পেলেন বিএনপি-জামায়াতের ৪২০ নেতাকর্মী

Megna Tv

২৪ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি :সংগ্রহ

রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ৪২০ জন জামিনে মুক্তি পেয়েছেন। গত মঙ্গলবার থেকে বুধবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত এসব কারাবন্দীরা মুক্তি পেয়েছেন।

 

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। মুক্তি পাওয়া বন্দীদের অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

 

রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, আদালত থেকে জামিননামা আসার পর যাচাই-বাছাই করে আজ ৮০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ৩৪০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের মামলায় শিক্ষার্থীসহ অন্তত ৫ শতাধিক বিএনপি-জামায়াতের নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাবন্দী হন। এর আগে গত ৩ আগস্ট রাজশাহীর ৫ এইচএসসি পরীক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছিল।

 

রাজশাহী অ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহীতে অন্তত ২০টি মামলা হয়েছে। সবগুলো মামলাতেই কয়েকজনের নাম উল্লেখ করে কয়েকশত করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। সেই হিসেবে এসব মামলায় আসামির সংখ্যা আনুমানিক তিন হাজারের অধিক হবে। নুতন মামলাসহ পুরাতন কিছু নাশকতার মিথ্যা মামলায় রাজশাহীতে বিএনপি-জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীকে কারাবন্দী করে রাখা হয়েছিল। গত জুলাইয়ের ১ তারিখ থেকে ৫ আগস্ট পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মধ্যে প্রায় সাড়ে ৪০০ গত দুই দিনে মুক্তি পেয়েছে। পর্যায়ক্রমে জেলাহাজতে কারাবন্দী সবাই মুক্তি পাবেন।

 

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের অতি উৎসাহী বিপথগামী কিছু পুলিশ কর্মকর্তা গত ১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অন্যায়ভাবে মিথ্যা মামলায় শিক্ষার্থীসহ আমাদের প্রায় কয়েকশত নেতাকর্মীদের কারাগারে বন্দী করে রাখেন। হাসিনা পালানোর পর পরই মিথ্যা মামলায় কারাগারে বন্দী থাকা নেতাকর্মীরা মুক্তি পেতে শুরু করেছে। গত দুই দিনে আমাদের কয়েকশত নেতাকর্মী মুক্তি পেয়েছে।’

 

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ বলেন, ‘আদালত থেকে জামিন পাওয়া গত ২ দিনে রাজশাহীর ৪২০ জন কারাবন্দী মুক্তি পেয়েছেন।১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে এসেছিল ৪৫০ জনের মত। প্রায় সবেই জামিনে মুক্তি পেয়েছে। অল্প কয়েকজন রয়েছে তারাও অগামীকালের মধ্যে জামিনে মুক্তি পেয়ে যাবেন।’

 

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিএনপির নাম বলে যারা চাঁদাবাজি করতে আসবে তাদেরকে ধরে পুলিশে দিয়ে দিন : মির্জা ফখরুল

#

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের

#

মোহাম্মদপুরে জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি

#

মারা গেছেন জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাশ

#

দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’

#

আজ বনানীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

কমলো স্বর্ণের দাম, মঙ্গলবার থেকে কার্যকর

#

লাকসামে আবুল কালাম কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

বেগম খালেদা জিয়া মারা গেছেন

Link copied