বিএনপির নাম বলে যারা চাঁদাবাজি করতে আসবে তাদেরকে ধরে পুলিশে দিয়ে দিন : মির্জা ফখরুল

Megna Tv

৩ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
ছবি: সংগৃহিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে, তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।’

আজ শনিবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরিফ এলাকায় বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে বলে শঙ্কার কথা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আজকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের আলাদা করার চেষ্টা করা হচ্ছে। আপনারা সবাই সজাগ থাকবেন।’

সরকার নতুন এসেছে মাত্র ২০ থেকে ২২ দিন হলো। বিএনপি তাদের সময় দিতে চায় বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি, যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়, তবেই জনগণের আস্থা ফিরবে। তাই আমরা এই সরকারকে বলেছি, একটি সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ, বিএনপি নেতা মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা প্রমুখ।


  #NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

#

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

#

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মসজিদে নববীর ইমাম

#

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী

#

চুয়াডাঙ্গায় মা গেলেন ভোটকেন্দ্রে, বাড়িতে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

#

মানহানির পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

#

আরও চার উপদেষ্টার শপথ, বঙ্গভবনে অতিথিরা

#

কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক চট্টগ্রাম বিভাগ-০২ এর ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

#

ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

Link copied