সব রাষ্ট্রদূত সরকারকে অভিনন্দন জানিয়েছেন: হাছান মাহমুদ

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
হাসান মাহমুদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো গঠিত নবনির্বাচিত সরকারকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা সব রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়েছেন বলে উল্লেখ করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘দেখুন গতকাল (বৃহস্পতিবার) বঙ্গভবনে নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনারসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোসহ প্রায় সব দেশের রাষ্ট্রদূত ছিলেন। অর্থাৎ বর্তমান সরকারকে অভিনন্দন জানাতে তারা সবাই গিয়েছিলেন।’

নতুন মন্ত্রণালয়ের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ মোকাবিলার মধ্যে যে পরিতৃপ্তি, সেটি অন্য কিছুতে নেই। তথ্য মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জ ছিল। আমি আপনাদের সহযোগিতায় সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। এখন বৈশ্বিক প্রেক্ষাপটে এবং পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, সেই প্রেক্ষাপটে এটি অবশ্যই চ্যালেঞ্জ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে গেছি। প্রধানমন্ত্রী আমাকে আস্থায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জ মোকাবিলা করেও আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।’

বিএনপি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আজ কাগজে দেখলাম, বিএনপি তালা ভেঙে তাদের অফিসে ঢুকেছে। অথচ তালাটা কিন্তু তারাই লাগিয়েছিল। তারা লাগিয়ে তারাই ভাঙছে, অর্থাৎ একটা নাটক দেখাচ্ছে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি আশফাকুল ইসলাম

#

হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ

#

ফের বাংলাদেশে প্রবেশ করল বিজিপির ৪০ সদস্য

#

কুমিল্লায় সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালিত

#

পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান

#

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন ‘সন্দেহে’ বাড়ি ঘেরাও, সেনাবাহিনীর তল্লাশি

#

এখন পর্যন্ত ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে কতটি পরিবার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

#

‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন’

#

আজ থেকে সব প্রতিষ্ঠানে ঘুসের কবর রচিত হলো :সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

#

সাকিবকে ছোট করা মানে দেশকে ছোট করা’

Link copied