আবিদের লেখা বই উপহার পেয়ে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

Megna Tv

১২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ আবিদুল ইসলাম খান।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিয়ে একটি পোস্ট করা হয়। মূলত সেই পোস্টের মাধ্যমে প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আবিদুল ইসলামকে ধন্যবাদ জানানো হয়।

ড. ইউনূসের সঙ্গে আবিদুলের সাক্ষাতের ছবি শেয়ার করে পোস্টে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ আবিদুল ইসলাম খান মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

এতে বলা হয়, এ সময় প্রফেসর ইউনূসকে তিনি চব্বিশের সংগ্রাম নিয়ে নিজের লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ উপহার দেন। বইটি উপহার হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বইটির উৎসর্গপত্রে আবিদ লেখেন, শ্রদ্ধেয় ড. মুহাম্মদ ইউনূস স্যার, চব্বিশের অভ্যুত্থানের এই স্মারক আপনার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।

1


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা কাল: আলোচনায় যারা

#

গণতন্ত্র ও রাষ্ট্র রক্ষায় ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করুন: চরমোনাই পীর

#

৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি

#

জনপ্রশাসনের এপিডি উইংয়ে নতুন প্রধান হলেন আকনুর

#

এশিয়ান ইউনিভার্সিটিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

#

রাজধানীর ইসলামবাগে প্লাস্টিক গোডাউনে আগুন

#

অননুমোদিত মোবাইল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভ (ভিডিও)

#

সবাই সহযোগিতা করলে ৩৬৫ দিনই নিরাপদে থাকবে দেশের মানুষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

বাংলাদেশ-পাকিস্তান সম্মিলিত কাজ করার পরিকল্পনা

#

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা অবিনাশী সত্য: তথ্যমন্ত্রী

Link copied