ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

Megna Tv

৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে কান্দিরপাড় দলীয় কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সৈনিক-জনতার ঐক্য জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত বিপ্লব ও সংহতির চেতনা ধারণ করে দলকে সংগঠিত করার আহ্বান জানান।

আলোচনা সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অবৈধ ক্লিনিক বন্ধ না করলে ‘অ্যাকশনে’ যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়

#

আশুলিয়ায় অভিযানে অবৈধ ৫ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

২১ আগস্টের নৃশংস ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে ক্রমাগত মিথ্যাচার করছে- রিজভী

#

সৌহার্দ্য পরিবহনের সেই বাসচালকের লাশ উদ্ধার

#

থমথমে রাবি ক্যাম্পাস, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

#

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি বিষয়ে রুশ দূতাবাসের বিবৃতি

#

পলকের কার্যালয়ে গিয়ে বৈঠক করলেন পিটার হাস

#

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

#

তারেক রহমানের ৩১ দফা ও হাজী ইয়াছিনের কর্মপরিকল্পনার প্রচার মিছিল

Link copied