আরও চার উপদেষ্টার শপথ, বঙ্গভবনে অতিথিরা

Megna Tv

১৩ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টার শপথ উপলক্ষে বঙ্গভবনে যাচ্ছেন আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার বিকেল থেকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট অতিথিদের বঙ্গভবনে ঢুকতে দেখা গেছে।

প্রসঙ্গত, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারে আরও চারজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন আজ। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন। এই চার উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তাদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে।

আর অন্য তিনজন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথগ্রহণ নেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশে প্রবেশের ৭ বছর মিয়ানমারে কবে ফিরবে রোহিঙ্গারা

#

প্যারিস অলিম্পিকের অ্যাথলেটকে আগুনে পোড়ালেন প্রেমিক

#

আওয়ামী লীগ নেতাকর্মীরা পালাতে গিয়ে খালবিলে মাছের মতো ধরা পড়ছে

#

ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিবে

#

সাবেক মন্ত্রী দীপু মনি-জয়ের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

#

বাংলাদেশের মতো অবস্থা ভারতে হওয়া নিয়ে যা বললেন;ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

#

কলম্বাসের কাছে হেরে বিদায় নিলেন, মেসিহীন মায়ামি

#

কুরস্ক অঞ্চল আমাদের, দাবি ইউক্রেন ও রাশিয়ার

#

ব্রাহ্মণবাড়িয়ার সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

#

পানিবন্দি মানুষের মাঝে ‘উপহার’ নিয়ে চরমোনাই পীর

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied