পনেরো বছরে ব্যাংকিং অনিয়মে কত কোটি টাকা লুটপাট :সিডিপি

Megna Tv

২১ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
পনেরো বছরে ব্যাংক থেকে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুট হয়েছে

১৫ বছরে ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লুট – দেশ রুপান্তরের শিরোনাম এটি। বলা হয় ব্যাংক খাতে লুটপাটের ঘটনা হরহামেশাই ঘটছে। সেই সব খবর গণমাধ্যমেও আসছে ফলাও করে। লুটপাটের পর পরিস্থিতি এমন হয়েছে যে ব্যাংকগুলো ধারদেনা করেও চলতে হিমশিম খাচ্ছে। গত বৃহস্পতিবার এক দিনেই রেকর্ড ২৪ হাজার কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


তবে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, ১৫ বছরে সরকারি-বেসরকারি ব্যাংক থেকে ২৪টি ছোট-বড় অনিয়মের মাধ্যমে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুট হয়েছে; যা বর্তমান মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় ২ শতাংশ। আর চলতি অর্থবছরে (২০২৩-২৪) বাজেটের ১২ শতাংশের বেশি।

গতকাল শনিবার সিপিডি আয়োজিত অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনাবিষয়ক সংবাদ সম্মেলনে এতথ্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে দেশের সবচেয়ে বড় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি।

সিপিডির এই প্রতিবেদন নিয়ে খবর ছেপেছে প্রায় সব কয়টি জাতীয় পত্রিকা। কালের কন্ঠ শিরোনাম করেছে - ঋণের নামে ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লোপাট। তারা লিখেছে বাংলাদেশের ব্যাংক খাত থেকে গত ১৫ বছরে ঋণ অনিয়মের মাধ্যমে ৯২ হাজার ২৬১ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

সিপিডি বলছে, ঋণ অবলোপন, পুনর্নির্ধারণ এবং আদালতের স্থগিতাদেশ বিবেচনায় নিলে মোট ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে মনে করছে সংস্থাটি।

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের শিরোনাম – Loan scams ate up Tk 92,261cr in 15 years: CPD

তারা লিখেছে, ঋণখেলাপির পরিমা ২০০৮ সালে যেখানে ছিল ২২ হাজার কোটি, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকারও বেশি। অর্থ সংকট তাই ভর্তুকি পরিশোধে স্পেশাল বন্ড ইস্যু করবে সরকার! বণিক বার্তার প্রধান শিরোনাম এটি।

 বলা হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি, সারসহ বিভিন্ন খাতের ভর্তুকির অর্থ পরিশোধ করতে পারছে না সরকার। কিছু খাতে তা বকেয়া রয়েছে দুই বছরেরও বেশি সময় ধরে। এ অবস্থায় ভর্তুকি পরিশোধে বিকল্প পথ খুঁজছে অর্থ মন্ত্রণালয়। প্রস্তাব উঠেছে ভর্তুকির অর্থ নগদে পরিশোধ না করে স্পেশাল ট্রেজারি বন্ডে রূপ দেয়ার। অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগের গত সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

#RAR

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

#

শপথ নিলেন প্রধান বিচারপতি

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

চট্টগ্রামে শেখ হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

#

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

#

অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা -সজীব ওয়াজেদ জয়

#

কাপ্তাই হ্রদ থেকে বের হচ্ছে সেকেন্ডে ১ লাখ ৩০ হাজার কিউসেক পানি

#

শেখ হাসিনার অভিযোগ হাস্যকর, বলছে যুক্তরাষ্ট্র

#

অত্যাচার করবে এমন সরকার জনগণ চায় না: জামায়াতের আমির

#

পটুয়াখালীতে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied