যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

Megna Tv

১৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
২৬ দিনে ২৪৩টি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে ২৬ দিনে সারা দেশে ২৪৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ছাড়া ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর পিপিএম স্বাক্ষরিত এক বার্তায় তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলবার ১৩টি, পিস্তল ৬৭টি, রাইফেল ১৪টি, শটগান ৩১টি, পাইপগান ৬টি, শুটারগান ২৪টি, এলজি ২৫টি, বন্দুক ৩৯টি, একে৪৭ ১টি, গ্যাসগান ২টি, এয়ারগান ৫টি, এসবিবিএল ৭টি, এসএমজি ৫টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি রয়েছে বলে এতে জানানো হয়।

উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধারে সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী অভিযান শুরু হয়েছে।

 প্রসঙ্গত, শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবির যৌথ নেতৃত্বে চালানো অভিযানে কক্সবাজারের চৌফলদণ্ডি এলাকায় বিপুল অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। তবে সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌফলদণ্ডি মাঝেরপাড়া এলাকার জিয়াউর রহমানের বাড়িতে অস্ত্রের মজুত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান পরিচালনা করে। সময় বাড়ির ভেতর বস্তাবন্দি একটি বন্দুক, ৩টি এলজি, ৭টি কার্তুজ, ৭টি চাপাতি, ৫০ গ্রাম গাজা এবং গুরুত্বপূর্ণ দলিল জব্দ করা হয়। তবে বাড়িতে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও জানতে ক্লিক করুন

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied