রাশিয়ার বিমানঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের

Megna Tv

১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
রাশিয়ার বিমানঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের। ছবি: রয়টার্স, ফাইল

রাশিয়ার বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে পশ্চিমাঞ্চলীয় লিপেটস্ক অঞ্চলের মোরোজোভস্ক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ ঘটায় সেনারা। এতে সেখানে মজুদ রাখা গাইডেড বোমা ও যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রাশিয়ার যুদ্ধবিমান ব্যবহারের সক্ষমতা কমাতে রুশ বিমানঘাঁটিগুলোতে হামলা করছে কিয়েভ সেনারা। এই বিমান ব্যবহার করে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে এবং সামনের সারিতে বোমা এবং ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে দেশটি।সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে একাধিক বিস্ফোরণ হয়েছে।

হামলার সময় মোজারোভস্ক বিমানঘাঁটিতে রাশিয়ার এসইউ-৩৪, এসইউ-৩৫ এবং এমজি-৩১ যুদ্ধবিমানগুলো দাঁড়িয়েছিল।

ইউক্রেনের একটি সূত্র জানিয়েছে, হামলা চলাকালীন অধিকাংশ বিমানেরই উড্ডয়নের সময় ছিল না।

একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, কয়েক ডজন বিমান এবং হেলিকপ্টারের পাশাপাশি ৭০০ গাইডেড বোমা ধারণকারী একটি গুদামে ড্রোন হামলা চালায়ে ইউক্রেন।

লিপেটস্ক অঞ্চলের রুশ গভর্নর ইগর আর্টামোনভ বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক ড্রোন হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নয়জন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied