পশ্চিমবঙ্গে বিজেপির ১২ ঘন্টা ‘বাংলা বন্ধ’ কর্মসূচি আজ

Megna Tv

১৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
নবান্ন অভিযানে পুলিশের পদক্ষেপ।

আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়েছে কলকাতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার (২৭ আগস্ট) ‘নবান্নঘেরাও করে ছাত্র-জনতা। অনেক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। আটক করা হয় দুই শতাধিক বিক্ষোভকারীকে।এর জেরে আজবুধবার (২৮ আগস্ট) পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টারবাংলা বন্ধেরডাক দিয়েছে বিজেপি।

 

মঙ্গলবার প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবেই শুরু হয় কলকাতার কলেজ স্ট্রিট থেকে। দুপুরের পর সেই মিছিল মমতার প্রধান কার্যালয়নবান্ন কাছাকাছি পৌঁছেতেই পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে।

 

তিন স্তরের পুলিশি ব্যারিকেড ছিল নজিরবিহীন। রাস্তায় বসানো হয় কন্টেইনারও। মিছিলের গতিপথ নির্ণয় শক্তি বুঝতে আকাশ পথেও নজরদারি ছিল ড্রোন ক্যামেরায়।

বিকেলে রাজ্য বিজেপির পক্ষ থেকে ফের লালবাজার ঘেরাওয়ের ডাক দেয়া হলে সেখানেও খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশি নির্যাতনের অভিযোগে বুধবার ১২ ঘণ্টা পশ্চিমবঙ্গে হরতালের ডাক দিয়েছে বিজেপি।

 

রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের দাবি, ‘নবান্ন ঘেরাওকার্যত বিফল হওয়াতে এবার হরতালের ডাক দিয়েছে গেরুয়া শিবির।

এদিকে, আগামী সেপ্টেম্বর রাজ্যজুড়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাম-কংগ্রেস। যদিও মঙ্গলবারের কর্মসূচিতে তাদের সমর্থন ছিল না।

মঙ্গলবার নবান্ন অভিযানে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভে কাঁদানে গ্যাস, জলকামান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। এরপরেই সরাসরি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় বিজেপি। ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের দমনপীড়নের প্রতিবাদ জানিয়ে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টা আন্দোলনের ডাক দেয় তারা। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের দাবি, ‘নবান্ন ঘেরাওকার্যত বিফল হওয়াতে এবার হরতালের ডাক দিয়েছে গেরুয়া শিবির।

এদিকে, আগামী সেপ্টেম্বর রাজ্যজুড়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাম-কংগ্রেস। যদিও মঙ্গলবারের কর্মসূচিতে তাদের সমর্থন ছিল না।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied