নতুনদের সুযোগ দিতে সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ফুমিও কিশিদা আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা:সংগৃহীত ছবি

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে তিনি দলের প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন। খবর আলজাজিরার।

আগামী বছরের অক্টোবরে জাপানে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচনের হিসাব-নিকাশ চলছে। চলতি বছরের সেপ্টেম্বরে দলটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। এ পরিস্থিতিতে তিনি আর প্রার্থী হবেন না বলে ঘোষণা দিলেন। এর মানে হলো, জাপান নতুন কাউকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে যাচ্ছে।

বুধবার (১৪ আগস্ট) টোকিওতে এক সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, এলডিপির নেতৃত্বে একজন নতুন মুখ দেখার সময় এসেছে। তিনি নতুনদের নেতৃত্বকে পুরোপুরি সমর্থন করবেন। এই নির্বাচনে জনগণকে দেখাতে হবে যে এলডিপি পরিবর্তন হচ্ছে এবং এলডিপি নতুন এক দল।

তিনি আরও বলেন, স্বচ্ছ ও মুক্ত নির্বাচন এবং অবাধ ও জোরালো বিতর্ক জরুরি। এলডিপি পরিবর্তিত হবে; তা দেখানোর সবচেয়ে সুস্পষ্ট প্রথম পদক্ষেপটি হলো আমার সরে যাওয়া। আমি আসন্ন এলডিপির প্রেসিডেন্ট পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।কিশিদা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইতোমধ্যে তার ইচ্ছার কথা জানিয়েছেন। দেশটির জাতীয় সংবাদমাধ্যম এনএইচকেসহ স্থানীয় গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে।

পার্লামেন্টে এলডিপির সবচেয়ে বেশি আসন থাকায় যিনি দলীয় নেতা হওয়ার দৌড়ে জিতবেন তিনিই হবেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী।

কিশিদা ২০২১ সালের সেপ্টেম্বরে তিন বছরের মেয়াদের জন্য দলীয় সভাপতি নির্বাচিত হন এবং এর পরই একটি সাধারণ নির্বাচনে জয়ী হন।কোভিড মহামারীর সময়ে জাপানের নেতৃত্বে ছিলেন ফুমিও কিশিদা। বড় আকারের আর্থিক প্রণোদনার মাধ্যমে মহামারীর সময় দেশ সামলেছেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে রাজনৈতিক কেলেঙ্কারি এবং মূল্যবৃদ্ধির অভিযোগ ওঠে।


 #NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মোদাফফরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

#

সংখ্যালঘুদের নিরাপত্তায় দেয়াল হিসেবে দাঁড়ানোর আহ্বান বিএনপি নেতার

#

তিন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাশিয়া

#

বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে কী করবে ভারত?

#

ব্রাহ্মণবাড়িয়ার সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

#

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১৯ জনের পদত্যাগ

#

গাজার স্কুলে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

#

মোদিকে সফরের আমন্ত্রণ , ড. ইউনূসের

#

ফরিদপুরে সংঘর্ষের ঘটনায় শামা ওবায়েদের বিবৃতি

#

কুরস্ক অঞ্চল আমাদের, দাবি ইউক্রেন ও রাশিয়ার

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied