টিকটকের ভাইরাল ভিডিওতে আইসল্যান্ডে শসার ঘাটতি

Megna Tv

৮ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
টিকটকে ভাইরাল শসার সালাদ

নর্ডিক অঞ্চলভূক্ত দেশ আইসল্যান্ডের বাজারগুলোতে শসার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। টিকটকে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশটির মানুষজন ব্যাপক হারে শসা কিনতে শুরু করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে।

দেশটির এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার টিকটকে শসার একটি সালাদ শেয়ার করার পর তাই ভাইরাল হয়ে যায়। তিলের তেল, রসুন, চালের ভিনেগার এবং মরিচের গুঁড়া মিশিয়ে ওই শসার সালাদ তৈরি করা হয়েছে। 

এ ঘটনায় কঠিন এক সময় পার করছেন দেশটির কৃষকরা। আইসল্যান্ড ফার্মার অ্যাসোসিয়েশন হার্টিকালচারিস্ট সেলস কোম্পানি (এসএফজি) বিবিসি জানিয়েছে, সালাদের ভিডিও ভাইরাল হওয়ার পর যে হারে শসার চাহিদা বেড়েছে সে হারে যোগান দেয়া সম্ভব হচ্ছে না। 

দেশটির সুপারমার্কেট চেইন হ্যাংকাপ প্রশ্ন তুলেছে চাহিদা ও যোগান নিয়ে। তবে সংস্থাটি স্বীকার করেছে যে শসা ক্রয়ের পরিমাণ বেড়েছে। 

এসএফজি’র পরিচালক বলেছেন, বর্তমানে আইসল্যান্ডের কৃষকদের পক্ষে শসার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী এক সপ্তাহ বা তার বেশি কিছু সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। 

আইসল্যান্ডে শসার রেসিপি চালু হয়েছে কানাডার সূত্র ধরে। কানাডার টিকটকার লোগান মোফফিট যিনি ‘কোকম্বার গাই’ নামে পরিচিত। তিনিই মূলত শসার সালাদ আবিষ্কার করেন। 


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ারের কারখানার আগুন

#

ড. আহসান এইচ মনসুর হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

#

মোদিকে সফরের আমন্ত্রণ , ড. ইউনূসের

#

পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ

#

বাংলাদেশের মতো অবস্থা ভারতে হওয়া নিয়ে যা বললেন;ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

#

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে: মমতা

#

নতুন কারিকুলাম এখনও স্থগিত হয়নি: এনসিটিবি

#

আওয়ামী লীগ নেতাকর্মীরা পালাতে গিয়ে খালবিলে মাছের মতো ধরা পড়ছে

#

পত্র জমা না দেওয়া পর্যন্ত শিক্ষা চত্বরে থাকবেন শিক্ষার্থীরা

#

টিকটকের ভাইরাল ভিডিওতে আইসল্যান্ডে শসার ঘাটতি

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied