থাইল্যান্ডে আকস্মিক বন্যা, মৃত ২২

Megna Tv

২১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
থাইল্যান্ডে আকস্মিক বন্যা/ ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। চলতি সপ্তাহে আরও বেশি এলাকায় বন্যার বিস্তার ঘটতে পারে

থাইল্যান্ড সরকারের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, এই বন্যায় অন্তত ১৯ জন আহত হয়েছেন ও দেশের ১৩টি প্রদেশে অন্তত ৩০ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। উল্লেখ্য, দেশটিতে বিগত ১০ দিন ধরে এই বন্যা চলছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে ১০ জন মারা গেছেন ভূমিধসের কারণে। এই ১০ জনের মধ্যে বেশ কয়েকজন পর্যটকও ছিলেন। তবে তাঁরা সংখ্যায় কতজন সে বিষয়ে কোনো তথ্য দেয়নি থাই সরকার। উল্লেখ্য, থাইল্যান্ডের বিখ্যাত পর্যটন এলাকা ফুকেটে এই ভূমিধসের ঘটনা ঘটে।

থাই সরকারের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বের অন্তত ৩১টি প্রদেশ আগামী বৃহস্পতিবারের মধ্যে সম্ভাব্য আকস্মিক বন্যার মুখোমুখি হতে পারে।

এদিকে, থাইল্যান্ডের নাখোন রাতচাসিমার পাক চোং জেলায় নির্মাণাধীন একটি উচ্চগতির ট্রেন টানেলে মাটি ধসে পড়ার কারণে আজ সোমবার দুই চীনা নাগরিক এবং মিয়ানমারের এক নাগরিকসহ আরও তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন।

উল্লেখ্য, থাইল্যান্ডে বার্ষিক মৌসুমি বৃষ্টিপাতের অভিজ্ঞতা থাকলেও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র আবহাওয়ার ধরন ধ্বংসাত্মক বন্যাকে আরও বেশি আশঙ্কাজনক করে তুলতে পারে।

সূত্র: এএফপি


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশের মতো অবস্থা ভারতে হওয়া নিয়ে যা বললেন;ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

#

জামায়াতের আহ্বান দলীয় বিচারকদের পদত্যাগ

#

ড. আহসান এইচ মনসুর হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

#

এক লিটার পানি নিয়ে তিন দিন ধরে আটকা ১১ সদস্যের পরিবার

#

এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য কমাতে না পারলে পদত্যাগের আল্টিমেটাম

#

অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা -সজীব ওয়াজেদ জয়

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

তিনদিনে বাজার মূলধনে যোগ হলো ৫৮ হাজার কোটি টাকা

#

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ

#

এপিডি অনুবিভাগের নতুন অতিরিক্ত সচিব আব্দুর রউফ

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied