অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা -সজীব ওয়াজেদ জয়

Megna Tv

২৩ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা -সজীব ওয়াজেদ জয়

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

ছাত্রজনতার বিক্ষোভের মুখে গত সোমবার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। সেখান থেকে তার লন্ডনে যাওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে মনে করা হচ্ছে, আপাতত তিনি দিল্লিতেই থাকবেন।

এদিকে বাংলাদেশে সরকার গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যার প্রধান হয়েছেন শন্তিতে নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা একটি নির্বাচনের আয়োজন করবেন।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎতকারে জয় যুক্তরাষ্ট্র থেকে বলেছেন, পদত্যাগের দিন থেকে শেখা হাসিনা ভারতে রয়েছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচনের ঘোষণা দেবে তখনই তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরে যাবেন।

জয় বলেন, প্রয়োজনে তিনি রাজনীতিতে ফিরবেন। তাছাড়া আমি নিশ্চিত আওয়ামীলীগ নির্বাচনে অংশ নেবে এবং জয়ীও হতে পারে।

এর আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ড্যাবিড ল্যামির সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারেন এমন গুঞ্জনের মধ্যেই এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কথা হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গণমাধ্যমের সঙ্গে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের কথা হয়েছে। বাংলাদেশ ইস্যু ছাড়াও এই দুই নেতা পাশ্চিম এশিয়া নিয়ে কথা বলেছেন।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা, বহু হতাহত

#

এনডিটিভির সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুস্থ থাকলে খালেদা জিয়া অবশ্যই নির্বাচন করবেন

#

পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে সন্দেহ করছেন জয়

#

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

#

তিন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাশিয়া

#

১৩ বছর পর প্রথম ম্যাচ, প্রথম দিনেই ১৭ উইকেট

#

রাশিয়ায় আক্রমণের কথা স্বীকার করেছেন জেলেনস্কি

#

প্যারিস অলিম্পিকের অ্যাথলেটকে আগুনে পোড়ালেন প্রেমিক

#

খেলতে গিয়ে শিশুরা পেলো শটগান, উদ্ধার করলো সেনাবাহিনী

#

ম্যাচের সেরা মুশফিক পুরস্কারের টাকা দেবেন বন্যার্তদের

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied