নৌকা সংকটে ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
নৌকা না থাকায় পানির মধ্যে দিয়েই চলাচল করছেন বন্যার্তরা

চট্টগ্রামের ফটিকছড়িতে নৌকা সংকটের কারণে ত্রাণ বিতরণে দেরি হচ্ছে। জেলার বিভিন্ন স্থান থেকে ত্রাণ নিয়ে আসা লোকজনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে, অনেকে বন্যার্তদের জন্য রান্না করা খাবার আনছেন। নৌকার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার জন্য সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

সরেজমিন দেখা গেছে, নাজিরহাট-কাজিরহাট সড়কের কেবিএম ব্রিকস এলাকায় কমপক্ষে ৫০টি ত্রাণবাহী পিকআপ, মিনি ট্রাক দাঁড়িয়ে আছে। সেখান থেকে মাত্র তিনটি নৌকা ত্রাণ নিয়ে পানিবন্দি সুয়াবিল, শোভনছড়ি, হারুয়ালছড়িতে আসা-যাওয়া করছে।

জেলা রেড ক্রিসেন্টের ডেপুটি চিফ অনন্ত সাহা বলেন, ‘আমরা ৩৫০ প্যাকেট শুকনো খাবার নিয়ে প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করছি। তিনটি নৌকা চলাচল করছে। সেগুলো পারাপারে জনপ্রতি ২০ টাকা এবং ত্রাণ বহনের জন্য অতিরিক্ত টাকা আদায় করছে।’

পটিয়া থেকে ত্রাণ নিয়ে আসা স্বেচ্ছাসেবক রোকন উদ্দিন বলেন, ‘৫০০ প্যাকেট ত্রাণ সুয়াবিল পৌঁছাতে তাকে ২ হাজার টাকা নৌকা ভাড়া দিতে হয়েছে।’


#NP/MN24


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied