হজরত শাহজালাল (র.)'র মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

সিলেটের হজরত শাহজালাল (র.)'র  মাজার জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন তিনি।

মাজার জিয়ারত শেষে দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের জন্য বিশেষ মোনাজাত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

হজরত  শাহজালাল (র.)'র  মাজার জিয়ারত শেষে হজরত শাহপরাণের (র.) মাজারের উদ্দেশে রওয়ানা হন মির্জা

বিএনপির মহাসচিবের শাহজালাল (র.)'র  মাজার জিয়ারতের সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, মির্জা ফখরুল প্রথমে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরাণের (র.) মাজার জিয়ারত করেছেন। বিকেল সাড়ে ৩টায় গ্র্যান্ড সিলেট হোটেলে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied