ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিবে

Megna Tv

১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
রাস্তায় প্রদর্শন করা হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ফাথ-৩৬০ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার কয়েকডজন সামরিক সদস্য ইরানে প্রশিক্ষণ নিচ্ছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শিগগির এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে ইরান। ইউরোপের দুইটি গোয়েন্দা সূত্র সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গত ১৩ ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে একটি চুক্তি সই করেছে বলে মনে করা হচ্ছে। এর অধীনে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে, যা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি।

সূত্র জানিয়েছে, ফাত-৩৬০ ক্ষেপণাস্ত্রের পরিচালনা শিখতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা ইরানে গেছেন। ১২০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম ও ১৫০ কেজির ওয়ারহেড বহন করতে পারে। রুশ সেনাদের প্রশিক্ষণ শেষে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে।

মস্কোর নিজস্ব ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার রয়েছে। তবে বহরে ফাথ-৩৬০ যুক্ত হলে ইউক্রেনে হামলা জোরদার করতে পারে রাশিয়া।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, ইরান যদি এই ধরনের হস্তান্তর নিয়ে এগিয়ে যায় তাহলে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটোর মিত্ররা এবং জি৭ অংশীদাররা প্রস্তুত।

মুখপাত্র বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সমর্থনের কারণে উত্তেজনা নাটকীয়ভাবে বাড়বেইউক্রেনে হামলা শুরু হওয়ার পর থেকেই মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক নজিরবিহনীভাবে বেড়েছে। এতে প্রায়ই উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শ্রীলংকা সিরিজে থাকছে না স্টোকস, ইংল্যান্ডের নতুন অধিনায়ক কে

#

অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানালো কানাডা

#

১৮ তারিখ সশরীরে ক্লাসে যাচ্ছে জগন্নাত বিশ্ববিদ্যালয়

#

অত্যাচার করবে এমন সরকার জনগণ চায় না: জামায়াতের আমির

#

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

জাকারবার্গকে ‘খারাপ পরিণতির’ হুমকি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

#

বড় ধরনের রদবদল পুলিশে, ৪১ কর্মকর্তার বদলি..!

#

৭ দিনে মেট্রোরেল চালুর চেষ্টা, জানালেন উপদেষ্টা

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied