এমন বাংলাদেশই দেখতে চেয়েছিলেন তামিম

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
তামিম ইকবাল

ফেনী, নোয়াখালীসহ ওই অঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে বন্যায়। গণমাধ্যম-সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার্ত মানুষের অসহায় আর্তনাদ দেখে কেঁপে উঠেছে বাংলাদেশের মানুষের হৃদয়। তাইতো যে যেভাবে পারছেন সহায়তা করছেন ভুক্তভোগীদের। বিভিন্ন সংগঠনে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিচ্ছেন অনেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তোলা হচ্ছে গণত্রাণ। সেখানে যার যে সামর্থ্য আছে সবাই তা দান করছেন। এ এক অভূতপূর্ব দৃশ্য। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল প্রশংসা। সারা দেশ যেন এক ঐক্যবদ্ধ পরিবার। কোনো শিশু তুলে দিচ্ছেন তার জমানো ছোট ব্যাংকের টাকা। ভিক্ষুক তার অর্জিত আয় থেকেই দিচ্ছেন কিছু টাকা। শিশুদের উদ্ধার করছেন স্বেচ্ছাসেবীরা। বিষয়টির তুমুল প্রশংসা ঝড়েছে জাতীয় দলে খেলা ওপেনার তামিম ইকবালের কণ্ঠেও। 

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি কোলাজ করে দেওয়া এক স্ট্যাটাসে তামিম লেখেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কী?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, ‘‘কেমন বাংলাদেশ দেখতে চান?’’ এই ছবিগুলো মেলে ধরব।

তামিম আরও লেখেন, ‘এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’

গতকালও বন্যার্তদের নিয়ে ফেসবুকে সরব ছিলেন তামিম। তখন লিখেছেন, ‘ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালীসহ দেশের আরও অনেক এলাকা বন্যার ভয়াল ছোবলে আক্রান্ত। কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করা। ব্যক্তিগতভাবে কাকে কার পছন্দ, কাকে অপছন্দ, কার কী মতবাদ, এসব ভাবার সময় এখন নয়। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied