চট্টগ্রামে শেখ হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

Megna Tv

১৭ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
শেখ হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা :সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় এইচএসসি পরীক্ষার্থী তানভীর ছিদ্দিকী (১৯) নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে।

মামলার এজাহারে বাদী পারভেজ উল্লেখ করেন, আমার ভাতিজা তানভীর ছিদ্দিকী নগরীর আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। গত ১৮ জুলাই দুপুর অনুমান ২টা ৪০ মিনিটে শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করে মুরাদপুর থেকে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারের সামনের সড়কে অবস্থান করে। 

ওই দিন বিকাল ৪টা ২০ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশে বিবাদীরা ধারালো চাপাতি, কিরিচসহ মারাত্মক আগ্নেয়াস্ত্র চান্দগাঁও ওয়াপদা অফিসের দিক থেকে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আমার ভাতিজা তানভীর ছিদ্দিকীসহ অন্য শিক্ষার্থীদের দিকে ইটপাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকে।


#NP/RR24

এতে আমার ভাতিজা তানভীর ছিদ্দিকী গুলিবিদ্ধ হয়। কোটা সংস্কার আন্দোলনকারীসহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। একই স্থানে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া (২৩) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বহদ্দারহাট কাঁচাবাজার মুদির দোকানের কর্মচারী পথচারী সাইমন প্রকাশ মাহিন (১৬) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন মহানগর ছাত্রলীগের বরখাস্ত হওয়া সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এসলারুল হক, শৈবাল দাশ সুমন ও নুর মোস্তফা টিনু প্রমুখ।

প্রসঙ্গত, এ নিয়ে পাঁচ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা হলো।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

#

হানিয়া হত্যার নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য দিলেন ছেলে আবদুল সালাম

#

হজরত শাহজালাল (র.)'র মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

#

সংখ্যালঘুদের নিরাপত্তায় দেয়াল হিসেবে দাঁড়ানোর আহ্বান বিএনপি নেতার

#

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১৯ জনের পদত্যাগ

#

মোদাফফরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

#

টিকটকের ভাইরাল ভিডিওতে আইসল্যান্ডে শসার ঘাটতি

#

প্যারিস অলিম্পিকের অ্যাথলেটকে আগুনে পোড়ালেন প্রেমিক

#

অনির্দিষ্টকালের জন্য মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

#

পাহাড়ধসে খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied