গণভবনে লুট করা টাকা উদ্ধার

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
গণভবনে লুট করা টাকা উদ্ধার করলেন সেনাবাহিনী: সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর পর ছাত্র আন্দোলন গণআন্দোলনে রূপ নেয়। সব শ্রেণি-পেশার মানুষ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে দেশত্যাগ করেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও লুটপাট চালায় গণভবনে। সেদিন লুটপাটকারীরা টাকা-পয়সা, শাড়ি-চুড়ি, আসবাবপত্র থেকে শুরু করে গণভবনে থাকা হাঁস-মুরগি, গরু-ছাগল, এমন কি ফুলের গাছও তুলে নেন।

সেদিন কয়েকজন ব্যক্তি মিলে গণভবন থেকে একটি সিন্দুক লুট করেন। সিন্দুকে থাকা টাকা ভাগাভাগি নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। তাদেরই একজন ফোন করে বিষয়টি সেনাবাহিনীকে জানায়। তাৎক্ষণিক সেনা ও র‌্যাব সদস্যদের একটি টিম গিয়ে নগদ ৮ লাখ টাকাসহ সিন্দুকটি উদ্ধার করে।

সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করেন র‌্যাব ও সেনা সদস্যরা।

নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা জানান, গণভবন থেকে নেওয়া টাকা ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলে একজন কল করে টাকা নেওয়ার বিষয়টি আমাদের জানায়। আমাদের টিম এসে ৮ লাখ টাকা উদ্ধার করি। তবে ফোন করা ব্যক্তির তথ্যমতে সিন্দুকে ১৬ লাখ টাকা ছিল।

মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর টহল টিমের দায়িত্বে থাকা ক্যাপ্টেন সাদির বলেন, আমরা ৮ লাখ টাকা উদ্ধার করেছি। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।


 #NP/RR24

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পনেরো বছরে ব্যাংকিং অনিয়মে কত কোটি টাকা লুটপাট :সিডিপি

#

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে: মমতা

#

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ভুলগুলো যতটা মিনিমাইজ করা যায়, তা করা হবে।

#

আরও চার উপদেষ্টার শপথ, বঙ্গভবনে অতিথিরা

#

পটুয়াখালীতে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

#

মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলায় শাহ আলম-আনভীরকে গ্রেফতারের দাবি

#

নির্দিষ্ট তারিখের পর কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা;স্বরাষ্ট্র উপদেষ্টা

#

তিন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাশিয়া

#

কুমিল্লা কোতোয়ালি থানা পরিদর্শনে সেনাবাহীনির ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

#

ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিবে

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied