সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা

Megna Tv

১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা

উত্তর-পূর্ব সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা করা হয়েছে। তবে প্রাথমিকভাবে এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। শুক্রবার (৯ আগস্ট) এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর দ্বিতীয় হামলার ঘটনা এটি। আশঙ্কা করা হচ্ছে, এই অঞ্চলে সম্ভাব্য একটি নতুন হামলার জন্য ইরান ও তার মিত্ররা প্রস্তুত।ইরান-সমর্থিত হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েহকে ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকিও দেয় দেশটি। তবে এই হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল।

বৈরুতে ইসরায়েলের হামলায় ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের হত্যা গাজার সংঘাতকে একটি বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধে রূপান্তরিত করার উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

ইরান বলেছে, ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে হানিয়েহ হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রও দায়ী।

নাম প্রকাশ না করার শর্তে সিরিয়ায় হামলার বিষয়ে মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, ‘প্রাথমিক প্রতিবেদনে হতাহতের কোনও তথ্য নেই। তবে চিকিৎসা মূল্যায়ন চলছে। বর্তমানে আমরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছি।’

প্রতিবেদনে বলা হয়, হামলাটি রুমালিন ল্যান্ডিং জোনে হয়েছিল। সেখানে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে মার্কিন সেনা রয়েছে।

সোমবার পশ্চিম ইরাকের জক আইন আল-আসাদ বিমানঘাঁটিতে দুটি কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়। এতে পাঁচ মার্কিন কর্মী আহত হন। এই হামলার জন্য ইরান-সমর্থিত যোদ্ধাদের দায়ী করেছে পেন্টাগন।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ৯০০ এবং প্রতিবেশী ইরাকে ২ হাজার ৫০০ সেনা রয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস’র পুনরুত্থান ঠেকাতে স্থানীয় বাহিনীকে সহযোগিতা করতে একটি মিশনে তারা রয়েছে। ২০১৪ সালে আইএস উভয় দেশের বিশাল অংশ দখল করেছিল। তবে পরবর্তীতে তাদের পিছু হটিয়ে দেওয়া হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আওয়ামী লীগের ‘বিকল্পহীন’ নেতা জয়

#

বাংলাদেশের মতো অবস্থা ভারতে হওয়া নিয়ে যা বললেন;ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

#

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য কমাতে না পারলে পদত্যাগের আল্টিমেটাম

#

ইনজুরিতে পাকিস্তান সিরিজ শেষ টাইগার ওপেনারের

#

আসছে যুবরাজের বায়োপিক

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

বাংলাদেশে প্রবেশের ৭ বছর মিয়ানমারে কবে ফিরবে রোহিঙ্গারা

#

পশ্চিমবঙ্গে বিজেপির ১২ ঘন্টা ‘বাংলা বন্ধ’ কর্মসূচি আজ

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied