মোহাম্মদপুরে জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি

Megna Tv

২৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
নানকের বাসার সামনে সেনা সদস্যরা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (২১ আগস্ট) রাতে মোহাম্মদপুর এলাকার শ্যামলী রিং রোড কাছে টিক্কা পাড়ার হাজী চিনু মিয়া লেনের আটতলা ভবনের দোতলা ও তিনতলায় অভিযান চালান শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটির নিয়ন্ত্রণ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। তবে এক ঘণ্টা পর সেনা সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।

রাতে নানকের উপস্থিতি সন্দেহে বাসাটিতে নজরদারি শুরু করেন শিক্ষার্থীরা। তবে, কোনও রকম লুটপাট যেন না হয়, সেজন্য সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে।

শিক্ষার্থীরা জানান, নানকের এই বাসায় অস্ত্র থাকতে পারে ও তিনি বাসাটিতে লুকিয়ে থাকতে পারেন, সন্দেহে তারা তল্লাশি চালান। তবে, বাসার ভেতরে কোনও অস্ত্র পাওয়া যায়নি। বাসায় অনেকগুলো চালের বস্তা, কম্বলের বস্তা পান শিক্ষার্থীরা। নানকের বাসায় এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছবি দেখতে পান শিক্ষার্থীরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied