ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন, স্বৈরাচার পতন দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান

Megna Tv

১৫ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ছবি: সংগ্রহ

আজ ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস। দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণঅভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের এ দিনটিতে পতন ঘটে তৎকালীন স্বৈরশাসকের। বাসস

[৩] এদিন তিন জোটের রূপরেখা অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এ আন্দোলনে প্রাণ হারান নূর হোসেন, সেলিম, দেলোয়ার, তাজুল, ডা. মিলন, নূরুল হুদা, বাবুল, ফাত্তাহসহ অনেকে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।

[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে গণতন্ত্র ও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদের রক্ত বৃথা যেতে দিব না- গণতন্ত্র মুক্তি দিবসে এই হোক আমাদের সুদৃঢ় প্রত্যয়।

[৫] তিনি বলেন, আসুন, সকলে মিলে গণতন্ত্র ও দেশ বিরোধী সকল চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করি এবং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাজধানীতে চাঁদার টাকা নিতে এসে চক্রের সদস্য গ্রেফতার, থানায় মামলা, জড়িতদের খুঁজছে পুলিশ

#

৪ মে থেকে ভাড়া বাড়ছে ট্রেনের

#

প্রান্তিক অঞ্চলের উন্নয়নে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

#

চোখ এখন নবায়নযোগ্য জ্বালানিতে

#

আন্দোলনে আহতরা চিকিৎসাধীন থাকায় অনেকের আয়ের পথ বন্ধ: সমাজকল্যাণ উপদেষ্টা

#

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্প

#

জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা

#

ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি, শুরুতেই ৫ জন ফিরে পেলেন প্রার্থিতা

#

ঢাকাসহ ৭ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

#

জুলাইযো'দ্ধাদের সঙ্গে বাজে ব্যবহার করা হয় : হান্নান মাসউদ

Link copied