উদ্যোক্তাদের টাকা ফেরত দেওয়া শুরু: উই প্রেসিডেন্ট নাসিমা

Megna Tv

১৩ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা

রাত থেকেই উদ্যোক্তাদের সামিট রেজিস্ট্রেশনের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতেই ১০ জন উদ্যোক্তাকে টাকা ফেরত দিয়ে টাকা ফেরতের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

নাসিমা বলেন, পরবর্তী উই সামিটের জন্য আর্লি-বার্ড ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন বাবদ ২০ লাখ টাকা জমা হয়েছে। এসব টাকা পর্যায়ক্রমে ২০ তারিখের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে।

গত কয়েকদিন থেকেই নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের অভিযোগ- ট্রেনিং, ওয়েবসাইট তৈরি ও সাবসক্রিপশনসহ বিভিন্ন কারণে তাদের কাছে থেকে টাকা নেওয়া হয়েছে। অনেকেই নিজেদের ফেসবুকে পেজে লাইভে এসব বিষয় নিয়ে ফলাও করে কথা বলছেন।

আসছে নতুন রাজনৈতিক দল : নাগরিক কমিটি

উদ্যোক্তাদের অভিযোগ, মাস্টার ক্লাস সিরিজটি এলআইসটি ও আইসিটির সহযোগিতায় পরিচালিত হয়েছে। এর ব্যানারে ছিল ‘সাপোর্টেড বাই আইসিটি, হাইটেক পার্ক’।

তারা এলআইসিটি ও আইসিটির ব্যানারে মাস্টার ক্লাস সিরিজ-১ (১২টি ক্লাস), সিরিজ-২ (১২টি ক্লাস), এবং অ্যাডভান্স সিরিজ (১২টি ক্লাস) করেছেন। এরপর ক্ষুদ্র উদ্যোক্তাদের থেকে প্রতিটি ক্লাসের জন্য টাকা নেওয়া হয়।

উদ্যোক্তাদের এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টাকা ফেরতের ঘোষণা দেন উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

#

কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের কর্মসূচিতে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রারের (বিদেশি) মন্তব্য

#

তফসিল ঘোষণার আগেই জমজমাট প্রচারণা কুমিল্লায়

#

শনিবার নিহত আবু সাঈদের বাড়ি যাবেন ড. ইউনূস

#

ভোটের কালি মোচনের আগেই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

#

বিএসবি গ্লোবালের ‘প্রতারণা’ কানাডা পাঠানোর নামে দুইশ শিক্ষার্থীর ৩০ কোটি টাকা নিয়ে ‘উধাও’

#

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ: ইসি

#

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ, ৫০ গাড়ি ভাঙচুর

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

তামান্নাকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন বিজয়

Link copied