নরেন্দ্র মোদির দেয়া সোনার মুকুট চুরির ঘটনায় ভারতীয় হাইকমিশনের উদ্বেগ

Megna Tv

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। শুক্রবার (১১ অক্টোবর) কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধমে এ উদ্বেগ জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ২০২১ সালে বাংলাদেশ সফরে নরেন্দ্র মোদি সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে যে মুকুটটি উপহার দিয়েছিল তা চুরি হয়ে যাওয়ার খবর আমরা দেখেছি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি। তাছাড়া, পোস্টে এ ঘটনার তদন্ত, মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধও জানানো হয়।

MegnaTv 24

এছাড়া, পোস্টটিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়লে মেনশন করা হয়।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২ টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এটি চুরির ঘটনা ঘটে। মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে এক যুবককে মুকুটটি চুরি করে নিয়ে যেতে দেখা যায়।

মন্দিরের সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকার জানান, গতকাল দুপুরে একটি অন্নপ্রাসনের পূজা শেষ করে পুরোহিত মন্দিরের চাবি তার কাছে দিয়ে বাড়িতে চলে যান। এরপর পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য তিনি পাশের টিউবওয়েলে যান। এরপর সেখান থেকে ১ থেকে ২ মিনিট পরে এসে দেখতে পান প্রতীমার মাথার মুকুটটি নেই।

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, সিসি ক্যামেরায় এক যুবককে শনাক্ত করা হয়েছে। তাকে আটক ও স্বর্ণের মুকুট উদ্ধারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার ফেমাস হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃ*ত্যুর দাবী স্বজনদের।

#

কুমিল্লায় দক্ষিণ জেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

#

নোয়াখালীর বেগমগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

#

মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত, কখন থেকে জানালেন পলক

#

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

#

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে

#

আন্দোলনকারী আনসারদের সম্পর্কে কি তথ্য দিলেন,ডিজি

#

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিচারের দাবি

#

ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে জামায়াত জোট!

#

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আধিপত্য

Link copied