ভারতের সাথে কোনো বড় প্রকল্প সংকট নেই

Megna Tv

৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
অর্থ উপদেষ্টা

ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কোনো প্রকল্পের কাজই স্থগিত হযনি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি।

. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলেও জানান তিনি।

MegnaTv 24

অর্থ উপদেষ্টা আরও বলেন, বিজ্ঞান প্রযুক্তিসহ আরও বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে। বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ। সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতকে আহ্বান জানান তিনি।

এদিকে, ঢাকা-দিল্লি একসাথে আগের মতোই কাজ করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ভারতের সাথে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই। আগের মতই এই সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied