মনোনয়নের দাবীতর কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা

Megna Tv

২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

মনোনয়নের দাবীতর কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা 

বিএনপির দলীয় মনোনয়ন না দেওয়ায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের নিমশার বাজার এলাকায় দির্ঘ ১০ কিলোমিটার সড়ক অবরোধ করে কুমিল্লা সংসদীয় আসন ৫ বুড়িচং- ব্রাহ্মণপাড়ার বিএনপিনেতা এটিএম মিজানুর রহমানের কর্মী সমর্থকরা। 

আজ বিকেল ৪ টায় সড়কের দুই লেইনে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে প্রায় ২হাজার নারী পুরুষ জড়ো হয়ে সড়ক অবরোধ করে এটিএম মিজানুর রহমানকে মনোনয়ন দাবী করে এই বিক্ষোভ আন্দোলন করা হয়। 

এসময় আন্দোলন করা নেতাকর্মীরা বলেন এটিএম মিজানুর রহমান বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে নেতাকর্মীদের জেল জুলুম নির্যাতনে পাশে ছিলেন। 
যোগ্য ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়ায় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। 
তাদের দাবী এটিএম মিজানুর রহমান সব সময় নেতাকর্মীদের পাশে ছিলেন, তাকে মনোনয়ন দিয়ে এই আসনটি তারেক রহমানকে উপহার দিবেন বলে   শ্লোগান দেন। 

এ দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় উভয় লাইনে দির্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।  পরে পুলিশ এসে সড়ক থেকে আন্দোলন কারীদের সরিয়ে দেয়া হয়। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied