গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে
৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
ছবি : সংগৃহীত
শিশু গৃহকর্মীকে নির্যাতনের এক মামলায় গ্রেফতার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান এবং তার স্ত্রীসহ চারজনকে করাগারে পাঠানো হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উত্তরায় নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।