৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ায় ৭২ ঘণ্টার মধ্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ঢাবির আইন বিভাগের এক শিক্ষার্থী। ঢাবির সম্মানহানি হওয়ায় বিশ্ববিদ্যালয় ফান্ডে ১০০ কোটি টাকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে লিগ্যাল নোটিশে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ‘ঔদ্ধত্যপূর্ণ’ এবং ‘ইতিহাসের ভুল ব্যাখ্যা’ বলে মন্তব্য করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে তিনি ঢাবি নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।