বর্নাঢ্য আয়োজনে কুমিল্লায় আন্তজার্তিক কাস্টমস দিবস পালিত

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

অতন্দ্র প্রহরী আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস" এই প্রতিপাদ্যে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায়
কুমিল্লায় আন্তজার্তিক কাস্টমস দিবস পালিত হয়েছে।

সোমবার ( ২৬ জানুয়ারী) সকালে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে নগরীর ঝাউতলার এলিট প্যালেসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফারজানা আফরোজ।

"দক্ষ কাস্টমস সুরক্ষিত দেশ উন্নয়নের পথে বাংলাদেশ, নৌ বিমান ও  স্থল পথে কাস্টমস আছে সবার সাথে" এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার কাস্টমস কমিশনার আব্দুল মান্নান সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার আবদুস সোবহান, কর অঞ্চল নোয়াখালীর কর কমিশনার মুহাম্মদ ইত্তেদা হাসানসহ অনেকে।

এসময় বক্তারা বলেন,আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যবসা-বাণিজ্য ও  বিনিয়োগ বৃদ্ধি,  দেশজ শিল্পের সংরক্ষণ,  রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা রক্ষা, আত্মনির্ভরশীল জাতি গঠনে রাজস্বের আহরনে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ।  কাস্টম সেবায় প্রতিশ্রুতি দক্ষতা, নিরাপত্তা, প্রগতি ও দেশের সার্বিক  উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 সভায় কুমিল্লা অঞ্চলের ছয় জেলার আমদানি ও রপ্তানিকারক, ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিনিধিরা অংশ নেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

#

শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজও করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

#

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

#

দীপু মনি-আরিফ খান জয়কে নেওয়া হচ্ছে আদালত

#

ওসমান হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে: ডিএমপি

#

‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে যারা মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন তাদের প্রকাশ করা হবে: মন্ত্রী

#

গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ

#

হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের

#

ড. ইউনূস ছাত্র ও আমাদের মনোনীত প্রতিনিধি: মির্জা ফখরুল

#

দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

Link copied