কুমিল্লা আদালত পূর্ব গেইটে এডভোকেট মোহাম্মদ জাফর আলীর চেম্বার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Megna Tv

৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

কুমিল্লা বারের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মোহাম্মদ জাফর আলী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনপেশা পরিচালনার পারমিশন পাওয়ায় চেম্বার উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক সমতটের কাগজ, স্বেচ্ছাসেবী সংগঠন অভিপ্রায় ও সহকর্মীদের আয়োজনে কুমিল্লা আদালত পূর্ব গেইটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক এডভোকেট আরিফ হোসেন সৈকতের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক পাঁচ বারের সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসমাইল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী, লেখক ও সাহিত্যিক এডভোকেট ইসহাক সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ড. মোহাম্মদ শাহ জালাল এবং রিলায়েন্স বহুমুখী কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হায়দার মজুমদার।

অনুষ্ঠানে বক্তারা এডভোকেট মোহাম্মদ জাফর আলীর সফল আইনজীবী জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied