কারা সেফ এক্সিট চায়, নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে: পরিবেশ উপদেষ্টা

Megna Tv

৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
পরিবশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান চায়, তা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে বলে জানালেন পরিবশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাননি জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আগামীতেও দেশে থাকব। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়।’

তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচন চায়। সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করবে। কোনো দলের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।

প্রসঙ্গত, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। কিছু উপদেষ্টাকে বিশ্বাস করে ভুল করেছেন বলেও তিনি মন্তব্য করেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

হবিগঞ্জমুখী এনসিপি শীর্ষ নেতাদের এবার আটকানো হলো রশিদপুরে

#

উপজেলার প্রার্থীতা ঘোষণার পর হুমকির অভিযোগ

#

নির্বাচনের আগেই কিছু কু-চক্রীমহল শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করে- আলী আকবর

#

মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে :স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নরেন্দ্র মোদির দেয়া সোনার মুকুট চুরির ঘটনায় ভারতীয় হাইকমিশনের উদ্বেগ

#

শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের

#

ক্যাম্প থেকে পালানোর সময় ২৬০ রোহিঙ্গা আটক

#

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল চলছে

#

রানা প্লাজা ধস : বিচার ও পুনর্বাসনের অপেক্ষায় ভুক্তভোগীরা

Link copied