পলাশবাড়ী পৌর সভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Megna Tv

১৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ৩১ গাইবান্ধা ৩ (পলাশবাড়ী~সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি।


আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা প্রতিনিধিঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পলাশবাড়ী পৌর সভার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী এএএস বিপি দ্বি- মুখী মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ৩১ গাইবান্ধা ৩ (পলাশবাড়ী~সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল্যাহেল ফারুক।

পৌর প্যানেল মেয়র আব্দুস সোবহান বিচ্চু,থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,মহিলা কাউন্সিলার শিরিনা আক্তার,মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক জহির উদ্দিন হাওলাদার, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম,কৃষকলীগ উপজেলা সভাপতি মোহাব্বত জান চৌধুরী,শ্রমিকলীগ সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সাবু ড্রাইভার আওয়ামীলীগ নেতা আজাদুল ইসলাম,গোলাম মোস্তফা,উপজেলা তাঁতী লীগ সাধারণ সম্পাদক মো. সাকলাইন মাহমুদ সজীব,পৌর তাঁতী লীগ সদস্য সচিব পলাশ, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন আওয়ামীলীগ নেতা বাবু নির্মল মিত্র,সাবেক ছাত্র নেতা শামসুজ্জোহা হিটু। এর আগে উক্ত মাদ্রাসার শিক্ষার্থীরা দলীয় সঙ্গীত পরিবেশন করেন।

এসময় আওয়ামিলীগ অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার মৌলভী শিক্ষক ও পলাশবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ঈমাম আবু বকর সিদ্দিক।।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied