নিরপেক্ষতা বজায় রেখে সংসদ পরিচালনার প্রতিশ্রুতি ডেপুটি স্পিকারের

Megna Tv

১৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

জাতীয় সংসদ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংসদের প্রত্যেক সদস্যের অধিকার, মর্যাদা ও সুযোগের সমতা রক্ষায় আমি সর্বদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব। যে কারণে আমি দলের পদ থেকে পদত্যাগ করেছি। যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে সেখানকার সংসদীয় রীতিনীতি দেখার সুযোগ হয়েছে। ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চা করে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক জাতি গঠনের সফলতা অর্জন করতে পারব বলে আমি বিশ্বাস করি।

আজ রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঈদ ও অন্যান্য ছুটির কারণে টানা ১৩ দিন বিরতির পর রোববার বিকেল ৩টায় সংসদ অধিবেশন বসে। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। ডেপুটি স্পিকারকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন চিফ হুইপ নূরুল ইসলাম ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদর স্ত্রী দিলারা হাফিজ ও যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে সংসদে মোনাজাত করা হয়। 

গত ১২ মার্চ সাধারণ নির্বাচনের এক মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসে। গত ১৫ মার্চ দ্বিতীয় কার্যদিবস শেষে অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে।

সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উপস্থিতে শুরু হওয়া অধিবেশনে বক্তব্যের শুরুতে ডেপুটি স্পিকার কায়সার কামাল মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকারী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আজীবন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে খালেদা জিয়াকে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে আখ্যায়িত করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের কথা স্মরণ করে ডেপুটি স্পিকার বলেন, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এই অভ্যুত্থান গণতন্ত্রের দ্বার উন্মুক্ত করেছে। তিনি শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং জুলাই আন্দোলনে আহত হয়ে যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি আরও বলেন, খোলাফায়ে রাশেদিনের প্রথম খলিফা হজরত আবু বকর (রা.)-এর ঐতিহাসিক ভাষণ উদ্ধৃত করে কায়সার কামাল বলেন, ‘আমি সঠিক থাকলে আপনারা আমাকে সাহায্য করবেন, আর ভুল করলে শুধরে দেবেন। কার্যকর সংসদীয় গণতন্ত্রে সরকার এবং বিরোধী দল উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিরোধী দল সরকারের প্রতিপক্ষ নয়, বরং তারা গণতন্ত্রের অপরিহার্য অংশ।

বর্তমান সংসদকে গতানুগতিক ধারার বাইরের এক ‘ঐতিহাসিক সংসদ’ আখ্যা দেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, ‘এই সংসদে আমরা কেউ এসেছি ফাঁসির মঞ্চের সন্নিকটে থাকা কনডেম সেল থেকে, কেউ এসেছি ফ্যাসিবাদী শাসনে সৃষ্ট আয়নাঘর থেকে, কেউ প্রিয় মাতৃভূমি ছেড়ে দেড় যুগের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে, কেউবা গুম হয়ে জীবন্ত লাশের দুঃসহ জীবন কাটিয়ে। অনেকেই এসেছেন মামলা, জুলুম, নির্যাতন ও কারাগারের দুঃসহ জীবন পার করে।

তিনি আরও বলেন, এমন সংসদ আমাদের জাতীয় জীবনের ইতিহাসে আর কখনো দেখা যায়নি, এমনকি বিশ্বের ইতিহাসেও বিরল।’ সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হিসেবে সংসদে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান উল্লেখ করেন কায়সার কামাল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গুমের অভিযোগ: হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

#

দিল্লিতে অবতরণ শেখ হাসিনার

#

হাসনাত আবদুল্লাহর যে কথা শুনে সংসদে হাসলেন স্বরাষ্ট্রমন্ত্রী

#

রাজবাড়ীতে পদ্মা তীরবর্তী এলাকায় বন্যা ও ভাঙন আতঙ্ক

#

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ ও অস্ত্রাবাজির ঘটনায় গ্রেফতার ২৪

#

নগদহাট ৬ষ্ঠ বর্ষে পর্দাপন: প্রযুক্তি ও ই-কমার্সে আসছে নতুন দিগন্ত

#

তিতাসে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

#

সদর দক্ষিণ সোয়াগাজীতে বিএনপি'র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ

#

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সন্ধ্যায়

#

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৯ জন

Link copied