জুলাইযো'দ্ধাদের সঙ্গে বাজে ব্যবহার করা হয় : হান্নান মাসউদ

Megna Tv

১২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
জুলাইযো'দ্ধাদের সঙ্গে বাজে ব্যবহার করা হয় : হান্নান মাসউদ
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে প্রাপ্য সেবার জন্য গেলে জুলাইযোদ্ধাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। একই সঙ্গে অধিদপ্তরে বাজেট দেওয়া হবে কি না, এটিও জানতে চেয়েছেন তিনি।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের কাছে এই প্রশ্ন রাখেন হান্নান মাসউদ। এ সময় প্রথমে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরকে ‘বড়’ করা হবে কি না- এমন প্রশ্ন রাখেন তিন।
এর জবাবে মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণার্থে ইতিমধ্যেই জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর নামে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান নাম যোগ করে এই মন্ত্রণালয়টিকে বড় করার আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই।’
পরে সম্পূরক প্রশ্নে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘অধিদপ্তর হয়েছে ঠিকই, কিন্তু সে জায়গা থেকে আহত ও শহীদ পরিবাররা ঠিকমতো সেবা পাচ্ছে না বলে বিভিন্ন পর্যায়ে অভিযোগ রয়েছে। এমনকি সেখানে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করারও বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসে।
যেহেতু আমরা জুলাই গণ-অভ্যুত্থান থেকে উঠে এসেছি, সেই জায়গা থেকে এই ব্যাপারে মন্ত্রীর কোনো পদক্ষেপ আছে কি না?’
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান, অপেক্ষায় নেতাকর্মীরা

#

গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

#

শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু, আশঙ্কাজনক সাতজন

#

১৭ বছরের বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না—তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন

#

পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা জানালেন অর্থসচিব

#

সমঝোতা প্রশ্নে বিএনপির স্পষ্ট অবস্থান জানতে চায় শরিকরা

#

সব গুম-খুন, গণহত্যার বিচার হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

#

কুমিল্লায় ২য় এসকিউ গ্রুপ বিজয় দিবস কাপ গলফ টুর্ণামেন্ট - ২০২৩

#

‘শহিদী মার্চ’ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

#

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত

Link copied