শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ নিয়ে যে নির্দেশনা

Megna Tv

২১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

প্রাথমিকোত্তর স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। গুণগত মানসম্পন্ন প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্যে জরিপোত্তর যাচাই জরিপ পরিচালনা করা হচ্ছে। এ জন্য দেশের ৬৪ জেলা থেকে দৈবচয়নের মাধ্যমে ৬৪টি উপজেলা-থানা নির্বাচন করা হয়েছে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) পরিচালিত বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৫-এর আওতায় জরিপোত্তর যাচাই জরিপ (পিইসি) কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ব্যানবেইস জানায়, প্রাথমিকোত্তর স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। গুণগত মানসম্পন্ন প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্যে জরিপোত্তর যাচাই জরিপ পরিচালনা করা হচ্ছে। এ জন্য দেশের ৬৪ জেলা থেকে দৈবচয়নের মাধ্যমে ৬৪টি উপজেলা-থানা নির্বাচন করা হয়েছে।

প্রতিটি নির্বাচিত উপজেলা-থানা থেকে ১৫টি করে শিক্ষাপ্রতিষ্ঠান—৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি স্কুল অ্যান্ড কলেজ, ৪টি মাদরাসা, ১টি কলেজ এবং ১টি কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠান—জরিপোত্তর যাচাই জরিপের আওতায় আনা হয়েছে। ব্যানবেইস কর্তৃক নিয়োগকৃত তথ্যসংগ্রহকারীরা নির্ধারিত সময়ে সশরীরে প্রতিষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে রেজিস্ট্রার ও রেকর্ড যাচাই করে তথ্য সংগ্রহ করবেন।

এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা দেয়ার জন্য জেলার নির্বাচিত উপজেলা-থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের অনুরোধ জানানো হলো।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied