সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

Megna Tv

২৩ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে একটি গোলাপ ফুল উপহার দিয়ে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, এই দেশে এখন প্রয়োজন অরিজিনাল নেতার, হাইব্রিড নেতার প্রয়োজন নেই ।


শনিবার (১১জুলাই) কুমিল্লায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে বাখরাবাদ মন্ত্রীর খামার প্রকল্প দেখতে গিয়ে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে এসব কথা বলেন।


কৃষিমন্ত্রী কুসিক প্রশাসককে আরো বলেন, আমি বিশ্বাস করি তোর (ইউসুফ মোল্লা টিপু) কর্মকাণ্ডে মানুষের মধ্যেও অনেক উৎসাহ জন্ম নিয়েছে । আজকে যেমন তোকে ফুলের মত পবিত্র ফিল হচ্ছে বাকি জীবনটাও যেন মানুষ পবিত্র ফিল করে ।


এর আগে শনিবার সকাল ১০ টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি মেলার উদ্বোধনী উপলক্ষে একটি র‍্যালিতে অংশ নেন এবং র‍্যালি শেষে বিভিন্ন মেলার বিভিন্ন ফলজ ও বনজ স্টল পরিদর্শন করেন।


মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের যেসব এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষক ও চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা করবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

লুভরে চার মিনিটের ডাকাতি: ফ্রান্সে অমূল্য রত্ন কীভাবে চুরি হল

#

গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

#

আওয়ামী সরকারের গড়া সিন্ডিকেটই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ: জামায়াতের আমীর

#

ডেঙ্গু চিকিৎসায় ২৯ কোটি টাকায় কেনা হবে ২০ লাখ স্যালাইন

#

লুটের টাকায় টিভি-ফ্রিজ, প্রথম আলো, ডেইলি স্টারে হামলায় গ্রেফতারদের বিষয়ে যা বলছে পুলিশ

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

#

সৌহার্দ্য পরিবহনের সেই বাসচালকের লাশ উদ্ধার

#

কুমিল্লা টাউন হলে হাজারো মানুষের অংশগ্রহণে শহীদ হাদীর গায়েবানা জানাযা ও দোয়া অনুষ্ঠিত

#

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিচারের দাবি

Link copied