গাছের ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ

Megna Tv

২১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি:সংগ্রহ

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেছে যাত্রীবাহী বাসের ছাদ। এ ঘটনায় আল শামীম (২৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসটির আরও ৭ যাত্রী। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২২ এপ্রিল) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল শামীম পাবনা জেলার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে। রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, সি-লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসের ছাদটি উড়ে যায়। আহত হন বাসের ৮ যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল শামীম। অন্য আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৫০ হাজার টাকা খরচে হাজার কোটির হাউজিং সাম্রাজ্য

#

কুমিল্লায় মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

#

বর্নাঢ্য আয়োজনে কুমিল্লায় আন্তজার্তিক কাস্টমস দিবস পালিত

#

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

#

কোরবানিতে দেশব্যাপী পশুর হাট বসছে ৩ হাজার ৬০০টি, রাজধানীতে ২৭

#

সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব জব্দ

#

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

#

ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি, শুরুতেই ৫ জন ফিরে পেলেন প্রার্থিতা

#

ভারতের সাথে কোনো বড় প্রকল্প সংকট নেই

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

Link copied