রাজনীতিতে এসে ভুল করেছেন কি? যা বললেন বাংলাদেশের সাবেক এই পেসার

Megna Tv

২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

মাশরাফি বিন মুর্তজার অধীনে বেশ সাফল্য পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটের প্রতি তার নিবেদনের জন্য দেশের তরুণ প্রজন্ম ভালোবাসতো মাশরাফিকে। সেই তিনিই পরবর্তীতে রাজনীতিতে জড়িয়ে হয়ে গেছেন মানুষের ক্ষোভের কারণ। যেই ক্ষোভের আগুনে গত ৫ আগস্ট পুড়েছে মাশরাফির বাড়ি। 

এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন; তবে কি রাজনীতিতে জড়ানোটাই ভুল ছিল মাশরাফির। তিনি নিজে অবশ্য তেমনটি মনে করেন না। তবে রাজনীতির কারণে যে নিজেরই ক্ষতি হয়েছে সেটা জানিয়েছেন মাশরাফি। এক সময়ে তরুণদের আইডল এখন খলনায়কে পরিণত হয়েছেন এই রাজনীতির কারণে। যা নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই তার।

রাজনীতিতে আসা ভুল ছিল কিনা এমন প্রশ্নে বুধবার একটি গণমাধ্যমকে মাশরাফি বলেন, ‘তখন আমার কাছে মনে হয়নি ভুল। বিভিন্ন সময়ের বাস্তবতা আলাদা। এখনো যদি ওই সময়ে ফিরে যাই, একই কথা বলব। আমি জানতাম, ক্রিকেটার হিসেবে হয়তো সবার কাছে আমার গ্রহণযোগ্যতা আছে। রাজনীতিতে নামলে সেটা থাকবে না। কিন্তু ওই চ্যালেঞ্জ আমি নিতে চেয়েছি। মানুষের জন্য বড় পরিসরে কিছু করতে চেয়েছি। এই জায়গায় নিজের কাছে পরিষ্কার ছিলাম।’

রাজনীতিতে আসার কারণে কতটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন মাশরাফি সেটাও জানিয়েছেন মাশরাফি। বলেন,  ‘রাজনীতিতে আসার পর আমার বড় বড় কিছু এন্ডোর্সমেন্ট বাতিল হয়েছে। ২০১৯ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে যাব, এজন্য আরও বড় কিছু প্রস্তাব ছিল এন্ডোর্সমেন্টের। রাজনীতিতে আসার পর সেগুলোও সরে গেছে। মাল্টিন্যাশনাল কোম্পানি তারা, রাজনীতির সঙ্গে থাকতে চায় না। ৮-১০ কোটি টাকার চুক্তি বাতিল হয়েছে। আমি ওই টাকা নিয়ে অনায়াসেই পরিবার নিয়ে সুখে থাকতে পারতাম। কিন্তু একার ভালো থাকার কথা না ভেবে নড়াইলের কথা ভেবেছি।’

সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘রাজনীতিতে এসে ভুল করেছি, এটা তাই বলব না। ভুল করে থাকলে হয়তো নিজেরই ক্ষতি করেছি। তবে আমার ভেতরে কোনো আক্ষেপ কখনো কাজ করবে না। কারণ, নিজের চিন্তাটা আমার কাছে পরিষ্কার ছিল।’

NP/MH24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied