সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
১১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম সচিবদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত এজেন্ডা নেই।
গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই সচিবদের সঙ্গে সরকারপ্রধানের প্রথম বৈঠক।