পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Megna Tv

২৭ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

কুমিল্লার হোমনা থানায় পুলিশি হেফাজতে থাকা এক নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে থানার একটি কক্ষ থেকে ববিতা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুরে পারিবারিক কলহের জেরে ববিতা খাতুন তার সতিন ও সতিনের ১০ বছর বয়সী ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।

ঘটনার পর ববিতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করে হোমনা থানায় এনে আরও দুই নারী বন্দির সঙ্গে হেফাজতে রাখা হয়।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানোর কথা ছিল। তবে ভোর সাড়ে ৫টার দিকে থানার একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

আনসার বিশৃঙ্খলা নিয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

#

এবার সেই উর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

#

উদ্যোক্তাদের টাকা ফেরত দেওয়া শুরু: উই প্রেসিডেন্ট নাসিমা

#

হাজী আমিন উর রশীদ ইয়াসিন মঙ্গল কামনায় বিএনপি’র মনোনয়ন দেয়ার জন্য রোজা ও গণইফতার

#

কারা সেফ এক্সিট চায়, নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে: পরিবেশ উপদেষ্টা

#

নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ বললেন প্রধানমন্ত্রী

#

ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট: সংসদে রুমিন ফারহানাকে স্বাস্থ্যমন্ত্রী

#

শৈলকুপা থানায় আ.লীগ নেতাকর্মীদের হামলা-ভাঙচুর

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied