ডাক বিভাগের কর্মীদের জনগণের সেবা করার নির্দেশ নাহিদের

Megna Tv

১২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

ডাক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা নাহিদ এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ডাক অধিদপ্তর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তারা অনেক কাজ করছে কিন্তু মানুষ সে বিষয়গুলো জানে না। দেশের মানুষকে ডাক অধিদপ্তরের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। যেহেতু এটি মানুষের আস্থার একটি জায়গা এবং এর প্রতিষ্ঠানিক রূপ অনেক আগে থেকেই ছিল- তাই ডাক বিভাগকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করার কথা ভাবা হচ্ছে।

নাহিদ আরও বলেন, যেহেতু একটা অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে কেউ নায়ক-মহানায়ক নয়। জনগণই এ অভ্যুত্থানের মহানায়ক। সেই বাংলাদেশকে নিয়ে সবাই স্বপ্ন দেখছে। অনেকেরই নানা রকম প্রত্যাশা রয়েছে। যেহেতু এ সুযোগটা এসেছে, তাই ডাক বিভাগের কাঠামোগত সংস্কার করে নতুন করে সাজানোর কথা চিন্তা করা হচ্ছে।

মতবিনিময়কালে ডাক বিভাগের প্রতিষ্ঠান স্বাতন্ত্র্য, কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো, সেবা দানের প্রশাসনিক কাঠামো, জনবল, নেটওয়ার্কিং, প্রদত্ত সেবাগুলো, সেবার বৈচিত্র্যগুলো এবং অর্জন এবং অগ্রযাত্রা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

ক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডা. মো. মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী

#

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার ইয়েমেনের

#

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

#

দুজন ছাত্র এসে মির্জা ফখরুলকে বললেন, ‘স্যার গাড়ি শৃঙ্খলা মেনে যাবে’

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

কুবির বাস চাপায় একজন নিহত, বাস চালক সাময়িক বরখাস্ত

#

ভোরে জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল

#

ডিবির হেফাজতে সালমান এফ রহমান ও আনিসুল হক ,গ্রেফতার চেয়ে রিমান্ড আবেদন করা হবে।

#

হবিগঞ্জে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

#

বিএনপির আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে: মির্জা ফখরুল

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied