সাড়ে ৫ কোটি টাকার বিল জালিয়াতি: মূলহোতাকে বাদ দিয়ে দুদকের মামলা

Megna Tv

২৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ফাইল ছবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সাবেক হিসাবরক্ষকসহ চারজনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ৫ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এনামুল হক বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি করেন।

মামলায় আসামিরা হলেন ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক মুহাম্মদ ফোরকান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আহম্মদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুন্সী ফররুখ হোসাইন, তাঁর ভাই মুন্সী সাজ্জাদ হোসেন ও কর্মচারী মুকিত মণ্ডল।

দুদক চট্টগ্রামের উপপরিচালক নাজমুচ্ছায়াদাত প্রথম আলোকে বলেন, জালিয়াতির মাধ্যমে ৫ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের চেষ্টায় মামলা হয়েছে।

দুদকের করা মামলার এজাহারে বলা হয়, ২০১৩-১৪ সালে ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) শয্যাসহ অন্যান্য সামগ্রীর ৫ কোটি ৩৭ লাখ টাকার মালামাল সরবরাহ করে আহম্মদ এন্টারপ্রাইজ। যন্ত্রপাতির ত্রুটি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ সেগুলো গ্রহণ করেনি। মালামাল ত্রুটি ও দরপত্রসংক্রান্ত অনিয়মের অভিযোগে দুদকে একটি মামলা হয়। তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ওই মামলার অভিযোগপত্র দেয়। মামলাটি বিচারাধীন থাকায় বিল পরিশোধ করা হয়নি।

এই অবস্থায় ২০২২ সালের জুন মাসে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক ফোরকান ভুয়া মঞ্জুরি ব্যয় তৈরি করে সিভিল সার্জনের একক সইয়ে বিল তৈরি করেন। পরে এটি চট্টগ্রাম বিভাগীয় হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। তবে সেটি ছাড় না দিয়ে ফেরত পাঠানো হয় হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে।

২০২২ সালের জুন মাসে ওই ঘটনার পর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনে জালিয়াতির বিষয়টি উঠে আসায় ফোরকানের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেন জেনারেল হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। এরপর ফোরকানকে চট্টগ্রাম থেকে মুন্সিগঞ্জে বদলি করা হয়েছিল।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ কুমিল্লার উদ্দোগে প্রায় ২শতাধিক নাজেরা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

#

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনধসে নিহত ৩, সব শ্রমিক ছিলেন বাংলাদেশি

#

দেশ ডিজিটাল না হলে ফেসবুকে মিলিয়ন ফলোয়ার পেতাম না : ব্যারিস্টার সুমন

#

দেশে ভোটার সংখ্যা কত, জানাল ইসি

#

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ

#

রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

১০ কন্যার পর ছেলেসন্তান, নিজের মেয়েদের নাম বলতে পারলেন না বাবা!

#

শাহ আমানতে দুইদিনে সচল ৩২ ফ্লাইট

#

নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

#

দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied