গর্ত খোঁড়া শেষে চলছে সুরঙ্গ করার কাজ

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপে আটকে পড়া শিশু সাজিদকে (২) উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাকে জীবিত উদ্ধারে এখনো প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গর্ত খোঁড়ার কাজ শেষ। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা সুরঙ্গ খোঁড়ার কাজ শুরু করছেন শিশুটিকে উদ্ধারের জন্য।

জানা গেছে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপে শিশুটি পড়ে যায়। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে নামেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথম অবস্থায় একটি স্কেভেটর দিয়ে মাটি খননের কাজ শুরু করা হয়। পরবর্তী সময় আরও দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন করা হয়। এমনভাবে রাতভর অভিযান পরিচালনা করে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট।বৃহস্পতিবার সকাল ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। সকাল হতে না হতে উদ্ধার অভিযান স্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরাতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এর আগে, বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ক্যামেরা নামান ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খরের কারণে শিশুটিকে তারা দেখতে পাননি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, উদ্ধার কাজ চলছে। গর্ত কাটা শেষে সুরঙ্গ তৈরি করছেন তারা।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্দিষ্ট তারিখের পর কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা;স্বরাষ্ট্র উপদেষ্টা

#

বিএনপি এবং জামায়াত কতটি সংরক্ষিত নারী আসন পাবে?

#

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: সেই ফয়সালের স্ত্রীসহ গ্রেপ্তার ৩ জনের বিষয়ে যা জানা গেল

#

রমজানে কিছু অসাধু ব্যবসায়ী লোভী হয়ে ওঠে : প্রধানমন্ত্রী

#

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: সেই গৃহকর্মী গ্রেফতার

#

হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সন্ধ্যায়

#

জামিন পাওয়ার ৪ দিন পর মুক্তি মিলল খাদিজাতুল কুবরার

#

এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

#

ময়লার গাড়ি যেন ‘যমদূত’ ফের সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় গেল প্রাণ

Link copied