২০ লাখ টাকা চাঁদা দাবি, দুদক কর্মকর্তা গ্রেপ্তার

Megna Tv

২৩ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
দুদক কর্মকর্তা

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এরপর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে রাতে মামলা দায়েরের সিদ্ধান্ত নেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অভিযুক্ত দুদক কর্মকর্তার নাম মো. কামরুল হুদা। তিনি দুদক কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়।

শনিবার রাত ১১টার দিকে নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান  বলেন, ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুদকের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

এর আগে ২০১৩ সালে অভিযুক্ত কামরুল এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছিলেন। যদিও ওইসময় দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে কামরুলের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এ ছাড়া তার বিরুদ্ধে দুদক বিভাগীয় কোনো তদন্ত কিংবা ব্যবস্থা নেয়নি।

নির্ভরযোগ্য সূত্র জানায়, শনিবার এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা আদায় করতে অভিযুক্ত কামরুল পাঁচলাইশ থানার পাশে একটি রেস্টুরেন্টে বসেন। সেখান থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে থানায় আনা হলে দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত এবং সহকারী পরিচালক এমরান হোসেন থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে পুলিশ মামলা রুজুর সিদ্ধান্ত নেয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied